চান্দিনায় পুলিশের জালে ১০ কেজি গাঁজাসহ যুবক আটক

  • প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, দুপুর ০৩:৫৩
  • আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, দুপুর ০৩:৫৩
WhatsApp Image 2026-04-12 at 8.23.16 PM

 জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। রবিবার (১২ এপ্রিল ২০২৬) দুপুরে মহাসড়কের চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত যুবক মো. নয়ন তালুকদার (২০)। তিনি উত্তর ফুলহাতা এলাকার বাসিন্দা। তার পিতার নাম মিলন তালুকদার ও মাতার নাম হাসিনা বেগম। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১৫-৭৯৯২ নম্বরের ইকোনো পরিবহন বাসে সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে থাকা ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা সূত্র জানায়, মাদক পাচার রোধে মহাসড়কে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, “মহাসড়ককে মাদক পরিবহনের রুট হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Ad