শেরপুরে নৈতিক সম্প্রীতি ও অহিংস সামাজিক বেষ্টনীর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশ: ২৭ মে ২০২৬, বিকাল ০৭:৩৩
1000203059

শেরপুর প্রতিনিধি: 


​পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শেরপুরে এক হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘নৈতিক সম্প্রীতি এবং অহিংস সামাজিক বেষ্টনী’। বুধবার (২৭ মে) দুপুরে শহরের গৌরীপুরস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।

​

 ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো ১ কেজি আতপ চাউল, ১ প্যাকেট সেমাই এবং ৫০০ গ্রাম সয়াবিন তেল।

সংগঠনের সভাপতি আলমগীরের সভাপতিত্বে ঈদ সামগ্রী ​বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা রাজিয়া সামাদ ডালিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন ও কামরুল হাসান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকত হোসেন, শহর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো: সিরাজুল ইসলাম, বাংলাদেশ রক্তসৈনিক শেরপুর জেলার সভাপতি আল আমিন রাজু।


​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি পিয়োতোষ সরকার, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সানজিদা জান্নাতসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


​অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ধর্মীয় উৎসবগুলোতে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর এই প্রচেষ্টা ভবিষ্যতে আরও বড় পরিসরে অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Ad