মদনপুর এলাকায় ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

  • প্রকাশ: ১৪ মে ২০২৬, দুপুর ০৪:৪৭
  • আপডেট: ১৪ মে ২০২৬, দুপুর ০৪:৪৭
WhatsApp Image 2026-05-14 at 4.43.35 PM

কাওসার হোসেন, বিষেশ প্রতিনিধিঃ

কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত।নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় মো. আনোয়ার হোসেন নামের এক ভূমি কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টায় মদনপুর-আড়াইহাজার সড়কের জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

জানা যায় নিহত ভূমিকর্মকর্তা আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভা ভূমি অফিসে ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, সকালে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে মিরেরটেক বাজার এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে।

মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমে কে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ।

তিনি বলেন, মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করায় ঘাতক ট্রাকচালককে শনাক্ত যায়নি। তবে ট্রাক এবং নিহত ব্যক্তির মোটরসাইকেল আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে(পুলিশ) তিনি।

Ad