গ্রাম পুলিশের দাবী নিয়ে পাশে দাড়ালেন Bangladesh Right for people

  • প্রকাশ: ২১ জুন ২০২৬, দুপুর ০৪:৪৮
WhatsApp Image 2026-06-21 at 4.24.08 PM

নিজস্ব প্রতিবেদক : 

 অবহেলিত গ্রাম পুলিশের পাশে দাড়িয়ে শতাধিক গ্রাম পুলিশকে তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন মূলক প্রশিক্ষণ প্রদান ও  সনদ প্রদান করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম। ২০ জুলাই আজ বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত Bangladesh Rights for People এর আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান জনাব নূরুল হক। বিভিন্ন জেলা থেকে আগত গ্রাম পুলিশ তাদের দুঃখের কথা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। মাত্র ৭৫০০ টাকা বেতনে তাদের জীবন চালানো কঠিন বলে তারা দাবী করেন। এছাড়া ও এলাকার দুস্কৃতিকারীদের হাতে নির্যাতিত ও নিপীড়িত হতে হয় বলে দাবী করেন। তাই তাদের বেতন বৃদ্ধি ও আইনি সহযোগীতার জন্য সরকারের কাছে আহবান জানান। সাংবাদিক প্রদীপ জয়ের সঞ্চালনায় এবং ইংল্যান্ড প্রবাসী জনাব তৌহিদুল ইসলামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা ও সুপ্রীম কোর্টের আইনজীবী বাবু মন্টু ঘোষ, ব্যারিস্টার মেহেদী হাসান কবি ও সংগঠক সেলিম তালুকদার আকাশ, সংগঠক মোঃ মাহাবুবুর রহমান শিপন, সাংবাদিক সাংবাদিক শেখ আব্দুল কাদির কাজল ও মোঃ হাসিম হাওলাদার প্রমুখ।

Ad